✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদে বিশ্ব মুসলিমদের প্রতি ট্রাম্পের শুভেচ্ছা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৪, | ১৭:৪৬:৫৮ |

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মনোরম এবং আনন্দঘন ঈদুল ফিতর উপলক্ষে সবার প্রতি আমাদের উত্তম শুভ কামনা। তিনি আরো বলেছেন, মুসলিমরা করোনার এই ভয়াবহতার সময়ে স্বস্তি, শক্তি ও নিরাময় পাবেন বলে আশা করেন। শনিবার তার অফিস থেকে ঈদুল ফিতরের আগে মুসলিমদের উদ্দেশে একটি বিবৃতি দেয়া হয়। তাতে এই আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

উল্লেখ্য, রোববার উত্তর আমেরিকার বেশির ভাগ মুসলিম উদযাপন করছেন পবিত্র ঈদ। এর প্রেক্ষিতে ট্রাম্প বলেন, মুসলিমরা যখন ঈদুল ফিতর উদযাপন করছেন, তখন আমরা প্রত্যাশা করি তারা প্রার্থনা ও একনিষ্ঠ ধর্মানুরাগের শক্তিতে স্বস্তি ও শক্তি খুঁজে পাবেন। গত কয়েক সপ্তাহে ও মাসে আমরা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি।

তবু আমরা এই অপ্রত্যাশিত সময়ে কি করতে হবে তার জন্য নির্ভর করতে হয়েছে আমাদের ধর্মীয় বিশ্বাস, পারিবার ও বন্ধুবান্ধব ওপর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..