✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সপ্তাহব্যাপী আলোকসজ্জায় সজ্জিত মার্কিন দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৪, | ০৮:৩৪:০১ |

আসছে ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সপ্তাহব্যাপী আলোকসজ্জায় সজ্জিত থাকবে। দূতাবাসের ওই আলোকসজ্জা মাদানী এভিনিউ এবং নতুনবাজার উভয় দিক থেকেই দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাস এমন কথা জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে এবং টুইটার একাউন্টে লেখা হয়ঃ

“আগামী ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫১ তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সপ্তাহব্যাপী আলোকসজ্জায় সজ্জিত থাকবে। এই আলোকসজ্জা মাদানী এভিনিউ ও নতুনবাজার দু’দিক থেকেই দেখা যাবে।”

উল্লেখ্য, মার্কিন দূতাবাসের পোস্ট করা লেখার সাথে আলোকসজ্জায় সজ্জিত দূতাবাস ভবনের একাংশের ছবিও শেয়ার করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..