✕

সর্বশেষ :
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার ‘ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না: রাশেদ খাঁন সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে, আশা বোর্ড চেয়ারম্যানের রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার, তাজা ককটেল উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২১, | ০৮:৫৩:৫৩ |
রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা এবং লাল কসটেপে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার দুজনের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এর আগে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..