✕


টঙ্গীতে সিলিন্ডার লিকেজ থেকে আগুন, মা-ছেলেসহ দগ্ধ ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৩, | ১১:৩০:০৯ |

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে নারী ও শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- মনিরা আক্তার (৩০), তার সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।

আজ সোমবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..