✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইভী শপথ নিলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-০৯, | ২১:০১:১৫ |

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী।

মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শপথ নেওয়ার জন্য বুধবার সকালেই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন। পরে গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি এ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..