শাহরুখ, বিরাটদের মতো দামী পানি পান করেন শেহনাজ়, কিন্তু পাননি ভালো ফল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৮, | ১৩:১৬:৩৯ |
বলিউডে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো জল। শাহরুখ খান, মলাইকা অরোরা, বিরাট কোহলির মতো অনেকেই এই জল পান করেন। এতে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসশিয়ামের মতো একাধিক খনিজ উপাদান থাকে। বোতলপ্রতি দাম হয় প্রায় ৬০০ টাকা। অভিনেত্রী শেহনাজ় গিলও এই জল খান। কিন্তু কোনও উপকার নাকি পাননি, তাও খান কেন?
 
 
বলা হয়, এই বিশেষ ধরনের জলের মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই জল পান করলে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি হয়। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজ়ের কথায়, ‘‘এই জল খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি। আমার তো এমনি জলের মতোই মনে হয়। আমি কালো রং দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এমন কিছুও দাম নয়। মূলত শুটিংয়ের সময় খাই।
 
আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।’’ রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শেহনাজ়। তার পর হিন্দি সিনেমায় অভিনয় থেকে ‘আইটেম’ গানে নাচ, অনেক কিছুই করছেন। পাঞ্জাব থেকে এসে মাত্র কয়েক বছরের মধ্যে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনে নিয়েছেন। বাড়িতে এই জলের ফিল্টারও নাকি বসিয়েছেন তিনি। তবে এই জল নাকি পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ় বলেন, ‘‘আমি শুনেছি এই জল চুলের জন্যও খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা হয়, তা হলে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।’’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...