✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাল পাসপোর্ট নিয়ে গ্রেফতার ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৫, | ১২:৩৬:৪৭ |

জাল পাসপোর্ট নিয়ে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে গ্রেফতার হলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। এ সময় তার সঙ্গে থাকা ভাই রোবার্তোকে গ্রেফতার করা হয়।

বুধবার দেশটির রাজধানী আসুনসিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর ডেইলি নেশনের।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোনালদিনহোর কাছে জাল পাসপোর্ট ছিল। এটা অপরাধ। এই কারণেই তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ব্রাজিলিয়ান তারকার হোটেল রুমে তল্লাশি চালায় প্যারাগুয়ের পুলিশ। সেই তল্লাশিতে জাল পাসপোর্টসহ অন্যান্য ভুয়া কাগজপত্র পাওয়া গেছে।

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্মস্থান ও জন্মতারিখ ঠিক থাকলেও নাগরিকত্ব প্যারাগুয়ের লেখা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..