✕

সর্বশেষ :
চীনযোগ ও ট্রাম্পের হস্তক্ষেপ: এনভিডিয়া প্রধানকে নিয়ে কংগ্রেসে তোলপাড় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইংল্যান্ডে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২ প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান? আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল আকাশচুম্বী জ্বালানি তেলের দামে, চাপে এয়ারলাইন্সগুলো ডোনাল্ড-সল্টের ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ১৬ ডিসেম্বর পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২০:২৫:৪৪ |

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি জানিয়েছে, এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা ও রিয়াদের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

বিমান জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

এছাড়া, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

টিকিট, ফ্লাইটের সময়সূচি ও বিকল্প ভ্রমণ ব্যবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..