✕

সর্বশেষ :
চীনযোগ ও ট্রাম্পের হস্তক্ষেপ: এনভিডিয়া প্রধানকে নিয়ে কংগ্রেসে তোলপাড় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইংল্যান্ডে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২ প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান? আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল আকাশচুম্বী জ্বালানি তেলের দামে, চাপে এয়ারলাইন্সগুলো ডোনাল্ড-সল্টের ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২১:১৯:০৩ |

আদালতের রায়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ সালের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল।

ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) রায়ে আগের সিদ্ধান্ত বাতিল হওয়ায় আবারও মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে দলটি। 

এর মধ্য দিয়ে মরক্কোর বিপক্ষে ফাইনাল ঘিরে প্রায় ১০ মাসের বিতর্কের অবসান হলো।

গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। অতিরিক্ত সময়ে দলের হয়ে জয়সূচক গোল করেন পাপে গুয়ে। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যাওয়ায় বিতর্ক তৈরি হয়।

প্রায় দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড সেনেগালকে ম্যাচে পরাজিত ঘোষণা করে এবং মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন।

৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজানে তিন সদস্যের প্যানেল আপিলের শুনানি করে। সর্বসম্মত রায়ে আদালত জানায়, ম্যাচ পুনরায় শুরু করা কিংবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ছিল রেফারির। সেনেগালের খেলোয়াড়েরা মাঠে ফিরে খেলা চালিয়ে যেতে সম্মত হওয়ায় রেফারি ম্যাচ পুনরায় শুরু করেছিলেন। ফলে মাঠের খেলার ফলাফল বহাল থাকবে এবং সেনেগালই ২০২৫ সালের চ্যাম্পিয়ন।

রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে খেলোয়াড়দের ছবি প্রকাশ করে সেনেগাল ফুটবল ফেডারেশন লিখেছে, ‘আবারও এবং চিরকাল।’

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সিএএফ ও মরক্কো ফুটবল ফেডারেশন। তবে সিএএফ সভাপতি পাত্রিস মোটসেপে আগেই জানিয়েছিলেন, আদালতের রায় মেনে নেবে তার সংস্থা।

ফাইনালে বিতর্কের সূত্রপাত হয় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। প্রথমে সেনেগালের একটি গোল ফাউলের কারণে বাতিল করেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় মরক্কোকে পেনাল্টি দেন তিনি। এর প্রতিবাদে সেনেগালের কোচ পাপে থিয়াও খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন। পরে তারা ফিরে এলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর ব্রাহিম দিয়াজ।

এই রায়ের মধ্য দিয়ে শিরোপার মালিকানা নিয়ে আইনি বিতর্কের নিষ্পত্তি হলেও আফ্রিকান ফুটবলের ভাবমূর্তিতে তৈরি হওয়া ক্ষত সহজে কাটবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..