✕

সর্বশেষ :
চীনযোগ ও ট্রাম্পের হস্তক্ষেপ: এনভিডিয়া প্রধানকে নিয়ে কংগ্রেসে তোলপাড় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইংল্যান্ডে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে টানা তিন মাস সুপারমুন, শুরু হচ্ছে আজ প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২ প্রথম পাকিস্তানি হিসেবে যাচ্ছেন কক্ষপথে, কে এই জিশান? আদালতের রায়ে আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল আকাশচুম্বী জ্বালানি তেলের দামে, চাপে এয়ারলাইন্সগুলো ডোনাল্ড-সল্টের ঝড়ে অজিদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ‘দাড়ি কাটতে গিয়ে দেখি পানি নেই’, সংকটে ভুগছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টও

প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরির চেষ্টা, গ্রেফতার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৪, | ২১:২৩:৪৫ |

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের (কেট মিডলটন) নরফোকের বাড়িতে চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় স্যান্ড্রিংহাম এস্টেটের অ্যানমার হলে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরফোক পুলিশ। সন্ধ্যা ৬টার কিছু আগে পুলিশের কাছে এ বিষয়ে ফোন আসে। পরে কুকুর, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালিয়ে এস্টেটের ভেতর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা রিপোর্ট লেখা পর্যন্ত তারা পুলিশ হেফাজতে ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। এ বিষয়ে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে তারা কোনও মন্তব্য করবে না।

উইলিয়াম ও ক্যাথরিন সারা বছর অ্যানমার হলে বসবাস করেন না। ছুটির সময় তারা বাড়িটিকে অবকাশযাপন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। ১০ শয়নকক্ষের জর্জিয়ান স্থাপত্যশৈলীর এই বাড়িটি ২০১১ সালে তাদের বিয়ের পর উপহার দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।

নরফোকের ব্যক্তিমালিকানাধীন স্যান্ড্রিংহাম এস্টেটের মধ্যে অবস্থিত অ্যানমার হল স্যান্ড্রিংহাম হাউস থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে। রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত বাসভবনগুলোর একটি এই স্যান্ড্রিংহাম হাউস।

উইলিয়াম ও ক্যাথরিনের মূল আবাসস্থল বার্কশায়ারের উইন্ডসর ক্যাসল এস্টেটে। প্রায় ৮০ বর্গকিলোমিটার আয়তনের স্যান্ড্রিংহাম এস্টেটের বিভিন্ন অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে স্যান্ড্রিংহাম হাউস ও এর বাগান বন্ধ রয়েছে। তবে মূল বাড়ির পশ্চিমে অবস্থিত রয়্যাল পার্কল্যান্ডের বনাঞ্চল সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

রাজপরিবারের আরও কয়েকজন সদস্য এই এস্টেটে বসবাস করেন। তাদের মধ্যে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও রয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে মার্শ ফার্মে বসবাস শুরু করেন। সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..