✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বঙ্গবন্ধু ডিপ্লোম‌্যাটিক টেনিস কাপের চ্যাম্পিয়ন জাতিসংঘ দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৭, | ১৩:১৭:০৮ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত প্রথম বঙ্গবন্ধু ডিপ্লোম‌্যাটিক টেনিস কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাতিসংঘ দল। রানার্স আপ হয়েছে সুইডেন দূতাবাস দল।

গত ৩০ জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হওয়া এ টুর্নামেন্টে ভুটান, সুইডেন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বাংলাদেশের কূটনীতিকরা অংশ নেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডিপ্লোম‌্যাটিক কোরের ডিন রেভারেন্ড জর্জ কোচেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় প্রমাণিত হয়েছে, সব দেশ ও সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব বৃদ্ধি করা প্রয়োজন।’

করোনা মহামারির কারণে এবার মাত্র আটটি দল অংশ নিলেও ভবিষ্যতে অনেক দেশের কূটনীতিক টুর্নামেন্টে অংশ নেবেন বলে আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..