✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছেলে যুগ্ম সচিব ও বুয়েট শিক্ষক, পরিত্যক্ত ঘরে পড়ে ছিল বৃদ্ধা মায়ের গলিত মরদেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৪:১১:২৪ |

ঢাকার মিরপুর-১১ এলাকায় একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে এবং কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসাটি ছিল অত্যন্ত নোংরা, অগোছালো ও প্রায় পরিত্যক্ত অবস্থায়। দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

মিরপুর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় একাই বসবাস করতেন। বাসার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল।

ওসি আরও জানান, নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের মধ্যে একজন ছেলে যুগ্ম সচিব হিসেবে কর্মরত এবং অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..