✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাপানের টোকিও অক্ষম হলে অলিম্পিক আয়োজনে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৬, | ০৯:৩৪:৩১ |

টোকিও সক্ষম না হলে অলিম্পিক আয়োজন করতে চায় ফ্লোরিডা।
করোনার কারণে এক বছর পিছিয়ে অলিম্পিক গেমস এখন আয়োজন হবে ২০২১ সালে। কিন্তু করোনা এখনও বিরাজমান। বরং, গত বছরের তুলনায় ক্ষেত্রবিশেষে কিছুটা শক্তিশালী। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে কি না টোকিও, সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) একটা স্বস্তিদায়ক চিন্তা এনে হাজির করেছেন যুক্তরাষ্ট্রের শহর ফ্লোরিডার চিফ ফাইনান্সিয়াল অফিসার জিমি প্যাট্রনিস। আইওসির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে প্যাট্রনিস লিখেছেন, ‘টোকিও অলিম্পিক আয়োজন করতে অক্ষম হলে, আমরা আয়োজন করতে চাই।’

সম্প্রতি এক জরিপে দেখা গেছে ৮০ ভাগ জাপানিই এখন আর অলিম্পিক গেমস তাদের দেশে অনুষ্ঠিত হোক, তা চায় না। কারণ, জাপানে নতুন করে করোনার প্রকোপ মারাত্মক আকারে দেখা দিয়েছে। যে কারণে দেশটির প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগা জরুরি অবস্থা জারি করেন।

যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক মুখপাত্র আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন, ‘যেভাবেই হোক আমরা পুরোপুরি প্রস্তুত আছি এবং আমার বিশ্বাস আয়োজক শহর টোকিও’ও প্রস্তুত। আমাদের আয়োজক পার্টনার জাপানের সঙ্গে আমরা এ নিয়ে পুরোপুরি মনযোগী এবং সর্বশক্তি ব্যায় করে চেষ্টা করছি, সময় মত অলিম্পিক আয়োজন করার।’

ফ্লোরিডার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা প্যাট্রনিস যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি কারণ ব্যাখ্যা করেছেন। প্যাট্রনিস লিখেছেন, ‘সম্প্রতি বিভিন্ন মিডিয়া রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, করোনার জাপান আবারও জরুরি অবস্থা জারি করছে এবং এই মহামারি নিয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্থ।’

চিঠিতে প্যাট্রনিস আইওসিকে জানিয়েছে, তারা যেভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ফ্লোরিডয়ায় ট্যুরিজম চালু রেখেছে, ট্যুরিস্ট ম্যানেজ করছে, সেভাবে অলিম্পিকের মত মেগা স্পোর্টস ইভেন্টও আয়োজন করতে সক্ষম এবং সেটা নিরাপদেই করা সম্ভব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..