✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো জাতীয় হ্যান্ডবল তারকা সোহানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২১, | ১৬:২৭:৫৩ |

জাতীয় হ্যান্ডবল দলের হয়ে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কদিন আগেই। কিন্তু বেশিদিন খেলতে পারলেন না জাতীয় দলের হয়ে। মাত্র ২১ বছর বয়সেই ঝরে গেলো হ্যান্ডবলের তরুণ প্রতিভা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। শুক্রবার সকালে নিজের গ্রামের বাড়ি কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান ও তার চাচাতো ভাই জয়। তৎক্ষণাৎ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। কিন্তু ঢাকায় এসে পৌঁছতে পারেননি। যাত্রাপথেই দুপুর আড়াইটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন সোহান।

গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন সোহান। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন। সোহানের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুলসহ, কর্মকর্তা, খেলোয়াড়, রেফারি ও প্রশিক্ষকগণ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..