✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০টি চীনা প্রতিষ্ঠান পাচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এআই চিপ কেনার অনুমতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:৩৭:২৮ |

যুক্তরাষ্ট্র সরকার প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ কেনার অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তকে দুই দেশের প্রযুক্তি বিরোধ কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

এনভিডিয়ার এই চিপগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রশিক্ষণ ও উন্নয়নে ব্যবহার করা হয়। বর্তমানে চীন পুরোনো ধরনের বা ‘লিগ্যাসি’ চিপ উৎপাদনে বিশ্বে প্রভাবশালী অবস্থানে আছে। এসব চিপ ওয়াশিং মেশিন, স্মার্টফোন, গাড়ি ও চিকিৎসা যন্ত্রসহ নানা পণ্যে ব্যবহৃত হয়। তবে উন্নতমানের এআই চিপ তৈরিতে এখনো চীন যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে রয়েছে। এই খাতে এনভিডিয়ার মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো শীর্ষে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তারা অবৈধভাবে অত্যাধুনিক মার্কিন এআই প্রযুক্তি চীনে পাচারের চেষ্টা করেছিলেন। এতে বোঝা যায়, উন্নত প্রযুক্তি পাওয়ার জন্য চীনের আগ্রহ ও চাহিদা কতটা বেশি।

এমন অবস্থায় এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের উপস্থিতি নতুন করে আশার সঞ্চার করেছে। শুরুতে তার ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যোগ দেওয়ার কথা ছিল না। তবে শেষ মুহূর্তে তিনি সফরসঙ্গী হওয়ায় ধারণা করা হচ্ছে, দুই দেশের মধ্যে প্রযুক্তি নিয়ে কোনো সমঝোতা হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই ছাড় যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয়, তাহলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তি দ্বন্দ্ব কিছুটা হলেও কমতে পারে। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..