✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে দুই লাখের বেশি অভিবাসী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:২৯:৪২ |

ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ২০১৮ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার আরও ৭০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছান। এতে চলতি বছর মোট আগমন দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ জনে এবং ২০১৮ সাল থেকে মোট সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ১৩ জন।

২০২৫ সালে প্রায় ৪১ হাজার অভিবাসী ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে ২০২২ সালের রেকর্ড ৪৬ হাজারের তুলনায় তা কম।

তথ্যানুযায়ী, ছোট নৌকায় যাত্রীর সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৮ সালে প্রতি নৌকায় গড়ে সাতজন থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে।

এদিকে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। শুধু ২০২৫ সালেই ইংলিশ চ্যানেল পারাপারের সময় ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। গত সপ্তাহেও ফ্রান্স থেকে চ্যানেল পাড়ি দেওয়ার সময় একটি নৌকাডুবিতে এক কিশোরী ও এক নারীর মৃত্যু হয়।

অভিবাসী প্রবাহ ঠেকাতে যুক্তরাজ্যের সরকারগুলো ধারাবাহিকভাবে ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সীমান্ত নজরদারি জোরদারে ফ্রান্সকে ৬৬২ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার তিন বছরের চুক্তি সই করেছেন। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নীতিও গ্রহণ করা হচ্ছে। সূত্র: স্কাই নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..