সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

প্রথম দেখায় প্রেমে বিশ্বাসী নন ঐশ্বরিয়া রাই, কেমন স্বামী চেয়েছিলেন অভিনেত্রী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৯:৩২:১৬ |
প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন ও প্রেমের দিকনির্দেশনার গল্প নতুন করে আলোচনায় এসেছে। জীবনের শুরু থেকেই নিজের ভবিষ্যৎ সঙ্গী নির্বাচনে তিনি ছিলেন সচেতন ও দায়িত্বশীল। প্রথম দেখাতেই প্রেমে পড়ার ধারণায় বিশ্বাসী নন, বরং সম্পর্কের ভিত মজবুত করতে সময় নিয়ে মানুষের চরিত্র বোঝা তাঁর কাছে অত্যন্ত জরুরি ছিল। হঠাৎ আবেগে ভেসে গিয়ে কোনো সম্পর্কে জড়ানো তাঁর স্বভাব নয়।



ঐশ্বরিয়ার মতে, সম্পর্কের মূল শক্তি হলো দু’জনের মধ্যকার গভীর ভালোবাসা। তাই তিনি এমন একজন জীবনসঙ্গী চাইতেন, যার কাছে ভালোবাসার মূল্য সবচেয়ে বেশি। শুধু ভালোবাসা নয়, তিনি চাইতেন যে ব্যক্তি দায়িত্ববোধপূর্ণ হোক এবং পারিবারিক মূল্যবোধে দৃঢ় বিশ্বাস রাখুক। এই মনোভাবই পরবর্তীতে তাঁকে অভিষেক বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব গড়তে সাহায্য করে, যা একসময় প্রেমে রূপ নেয়।ঐশ্বরিয়া রাই নিজেও জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গী অবশ্যই মনের দিক থেকে প্রকৃত প্রেমিক হতে হবে, কারণ তিনি নিজেই রোম্যান্টিক প্রকৃতির এবং সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন।

অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠতা ও কাজের অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে তাঁর ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হয়। তাঁর এই মনোভাব ও সংযমী দৃষ্টিভঙ্গি শুধুমাত্র প্রেমিক নির্বাচনের ক্ষেত্রেই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রে ও দৃঢ়তার পরিচায়ক। পারিবারিক ও ব্যক্তিগত মূল্যবোধকে প্রধান্য দিয়ে ঐশ্বর্যা রাই বচ্চন আজও বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..