গাছের গু‌ড়ির সঙ্গে লঞ্চের ধাক্কা, চালকের বুদ্ধিমত্তায় বাঁচলো যাত্রীদের প্রাণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৬, | ১৯:১৮:১৭ |
রাঙামাটির জুরাছ‌ড়ি উপ‌জেলার নৌপথে পাগুজ্যাছ‌ড়ি এলাকায় লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পান ল‌ঞ্চে থাকা প্রায় দুই শতাধিক যাত্রী। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি-জুরাছড়ি নৌরুটে এই দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, জুরাছড়ি থেকে ছেড়ে আসা লঞ্চটি পৌনে আটটার দিকে দুর্ঘটনায় পড়ে। এসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। পরে চালক তাৎক্ষণিকভাবে লঞ্চটি দ্রুত তীরে ভিড়ান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।


এসময় লঞ্চটি পুরোপুরি তী‌রে ভিড়ানো হলে লঞ্চ থেকে যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে পড়েন। 


জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, জুরাছড়ি থেকে রাঙামাটিগামী যাত্রীবা‌হী লঞ্চটি ডুবে থাকা গাছের গু‌ড়ির সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে ছিদ্র দিয়ে লঞ্চে পানি ঢুকতে শুরু করে। তবে চালক দ্রুত লঞ্চ‌টিকে তীরে ভিড়ালে যাত্রীরা নিরাপদে নেমে পড়তে সক্ষম হন।

পরে অন্য বোটে দিয়ে যাত্রীরা নিরাপদে গন্তব্য চলে যান। এ ঘটনায় কোনো ধরনের হতাহত হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..