সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

বিরল রেকর্ড মেসির, পেনাল্টির চেয়েও ফ্রি-কিকে বেশি গোল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৫, | ১১:২১:৩৬ |
ফুটবলে পেনাল্টি সাধারণত গোল করার সবচেয়ে সহজ সুযোগ হিসেবে বিবেচিত হয়। কিন্তু সেই প্রচলিত ধারণাকেই যেন উল্টে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের হিসাব বলছে, পেনাল্টির চেয়েও বেশি গোল করেছেন তিনি সরাসরি ফ্রি-কিক থেকে! আধুনিক ফুটবলে যা একেবারেই বিরল এবং বিস্ময়কর একটি পরিসংখ্যান।

এই সময়ের মধ্যে মেসি ডিরেক্ট ফ্রি-কিক থেকে গোল করেছেন ৩৭টি, আর পেনাল্টি থেকে করেছেন ৩৫টি।

অর্থাৎ কঠিনতম সেট-পিস থেকেই তিনি বেশি সফল, যা তার অসাধারণ টেকনিক ও নিখুঁত দক্ষতার বড় প্রমাণ।



এই সময়কালে তিনি খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে। ক্লাব ও জাতীয় দল, সব জায়গাতেই তার এই ধারাবাহিকতা চোখে পড়ার মতো। ফ্রি-কিক থেকে গোল করা পেনাল্টির তুলনায় অনেক বেশি কঠিন।

সামনে থাকে ডিফেন্সিভ ওয়াল, প্রস্তুত গোলকিপার, আর দরকার হয় নিখুঁত কার্ল ও পাওয়ারের সমন্বয়। এত কিছু সামলে বল জালে জড়ানো সত্যিই অসাধারণ দক্ষতার বিষয়। আর সেখানে পেনাল্টির চেয়েও বেশি গোল, এটা মেসির ব্যতিক্রমী প্রতিভারই প্রমাণ। অনেক ফুটবলার পেনাল্টিতে দক্ষ হলেও ফ্রি-কিকে ধারাবাহিকতা ধরে রাখা প্রায় অসম্ভব।

কিন্তু মেসি যেন এটাকেই নিজের স্বাক্ষরে পরিণত করেছেন। তার বাঁ পায়ের জাদুকরী কার্ল, নিখুঁত প্লেসমেন্ট আর গোলকিপারকে হতভম্ব করে দেওয়া শট, সব মিলিয়ে ফ্রি-কিক এখন যেন তার জন্য ‘মিনি পেনাল্টি’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..