✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রী গিয়ে দেখলেন কেউ নেই, ক্ষোভ প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১৩:৫২:১৭ |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অফিসের কাউকে উপস্থিত পাননি তিনি। বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে আসেন। তিনি এসে দেখেন কোনো কর্মকর্তা অফিসে আসেননি। এসময় প্রতিমন্ত্রী দীর্ঘক্ষণ ভূমি অফিসের বারান্দায় বসে ছিলেন।

নির্ধারিত সময়ে ভূমি অফিসের কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে তিনি চরম ক্ষোভ করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে এটাই হওয়া উচিত। এক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না বলেও ভূমি প্রতিমন্ত্রী হুঁশিয়ারি করেন।’

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল কেটে দেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এসে কাউকে উপস্থিত পাননি শুনেছি। কেন তারা অফিসে উপস্থিত ছিলেন না, এ ব্যাপারে মন্ত্রী মহোদয় একটা সিদ্ধান্ত হয়তো দেবেন এবং তিনি তাদের মাফ করেও দিতে পারেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..