✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০২, | ১৭:৫৫:২৪ |
শত্রুপক্ষ ইরানের ওপর হারানো আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা এবং এই অঞ্চলে তাদের অবৈধ স্বার্থ নতুনভাবে সংজ্ঞায়িত করতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইরানি সেনাবাহিনীর সমন্বয়-বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ‘যে শত্রু তার আধিপত্য ও অবৈধ স্বার্থ হারিয়েছে এবং ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে (ইরানে), সে এখন তার হারানো প্রভাব ফিরিয়ে পেতে এবং এই অঞ্চলে অবৈধ স্বার্থ নতুনভাবে নির্ধারণের চেষ্টা করছে।’

তিনি বলেন, ৪৭ বছর আগে ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় বৈশ্বিক সমীকরণে মৌলিক পরিবর্তন এনেছিল। এই মহান বিজয়ে ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলে বৈশ্বিক আগ্রাসনের আধিপত্য ও অবৈধ স্বার্থ ভেঙে পড়ে, ফলে তাদের এই অঞ্চল থেকে পিছু হটতে ও সরে যেতে বাধ্য হতে হয়।

শত্রুপক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড, জাতিগত ও ধর্মীয় বিভাজন সৃষ্টি এবং দাঙ্গা উসকে দেয়াসহ নানা ষড়যন্ত্র করছে বলে জানান সাইয়ারি। তবে ইরানি জাতির দৃঢ়তা, সচেতনতা ও সাহসের কারণে এসব ‘ঘৃণ্য ও নিষ্ফল’ চক্রান্ত ব্যর্থ হয়েছে বলেও জোর দিয়ে বলেন তিনি।

ইরানের এই সিনিয়র কমান্ডারের ভাষ্য, ভবিষ্যতেও শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, কারণ ইরানি জাতি ইসলামী বিপ্লবের মূল্যবোধ ও আদর্শের প্রতি অটল রয়েছে।

হুমকি মোকাবিলায় বাড়তি সতর্কতা ও সচেতনতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছেন হাবিবুল্লাহ সাইয়ারি।

সূত্র: প্রেস টিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..