✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসির গোলেই বাছাই পর্বে আর্জেন্টিনার শুভ সূচনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৯, | ১৭:১২:১৯ |

লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে ইকুয়েডরকে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শুভ সূচনা হলো আর্জেন্টিনার।

বুয়েন্স আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া এই খেলায় ১-০ তে জয় পায় দলটি। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শুরু হলো তাদের। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ৭১ গোলের মালিক হলেন অধিনায়ক মেসি।

প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বটা শুরু করা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা জানি, বাছাইপর্ব কতটা কঠিন।

ডি-বক্সে সেভিয়া মিডফিল্ডার লুকাস ওকাম্পোসকে ডিফেন্ডার পের্ভিস এস্তুপেনার ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। খেলা শুরুর মাত্র ১৩ মিনিটে এই সুযোগ আর ছাড়েননি লিওনেল মেসি। মুহূর্তেই প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।

প্রথম ৪৫ মিনিট আর্জেন্টিনার দাপটে সেরকম কোনও সুযোগই তৈরি করতে পারেনি ইকুয়েডর। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে রেনাতো ইবারার ফ্রি কিক বিপদ ডেকে আনতে পারতো, অবশ্য সে সুযোগ কাজে লাগেনি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বড় সুযোগ পেয়েও হারান ওকাম্পোস। গোলমুখে নেওয়া শটটি ব্যর্থ করে দেন ইকুয়েডর গোলরক্ষক। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেসির দুর্দান্তভাবে বানিয়ে দেওয়া এক বলে শট নিয়ে গোলমুখে মারতে পারেননি দি পল।

পরের ম্যাচে আগামী মঙ্গলবার বলিভিয়ার মাঠে খেলবে আর্জেন্টিনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..