✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খিলক্ষেত-বসুন্ধরা সড়কে একদিনের বেশি যান চলাচল বন্ধ থাকবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৭, | ১০:১৮:০৮ |

রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে প্রায় ২৯ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি লাইন-১) ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য এ সড়ক বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক আদেশে এমন তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শুক্রবার দিনগত রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিকল্প সড়ক হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..