✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার, কক্সবাজার বিমানবন্দরে আটক ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৫:২০:০৩ |

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় কক্সবাজার বিমানবন্দরে এক যাত্রীসহ দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।

রোববার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার হোল্ড ব্যাগেজ স্ক্যানিং মেশিনে এই ইয়াবাগুলো ধরা পড়ে।

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। তাদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন জাকির হোসেন। তাকে বিমানবন্দরে বিদায় দিতে আসেন তানভীর আহমদ। ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে এসে হাতে থাকে স্পোর্টস ব্যাগটি হোল্ড ব্যাগেজ স্ক্র্যানিং মেশিনে দেন। পরে ব্যাগ তল্লাশি করে দু’টি ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা পাঁচ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..