✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কেইন-দিয়াজ নৈপুণ্যে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৭, | ০৪:১৮:৩৮ |

এমএইচপি অ্যারেনায় স্বাগতিক স্টুটগার্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ। অভিষেকের দিনে জালের দেখা পেলেন লিভারপুল থেকে বাভারিয়ানদের দলে সদ্য আসা লুইস দিয়াস।

ম্যাচের শুরু থেকেই বল দখলে সমান তালে লড়াই করেছে স্টুটগার্ড ও বায়ার্ন। কিন্তু ম্যাচের ১৮ মিনিটে প্রথম জালের দেখা পায় জার্মানের জায়ান্ট বায়ার্ন। কেইনের গোলে এগিয়ে যাওয়ার পর পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে। লিডে থেকেই বিরতিতে যায় বাভারিয়ানরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ- পাল্টা আক্রমণের খেলা। গোল শোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। উলটো গোল হজম করে শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায় তাদের। ম্যাচের ৭৭ মিনিটে আবারো স্টুটগার্ডের জালে বল। এবার স্কোর শিটে নাম লেখান দিয়াস। গোল করার পর লিভারপুলের সাবেক সতীর্থ দিয়োগো জোটার মতো করে উদযাপন করে এই কলম্বিয়ান।

তবে ম্যাচের শেষ দিক যোগ করা সময়ে জার্মান ফরোয়ার্ড ইয়েলিং একটি গোল শোধ করলে খেলায় কিছুটা রোমাঞ্চ জাগে। কিন্তু সমতাসূচক গোলের দেখা পায়নি স্টুটগার্ট। বছরের দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..