✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার জাপান করোনা চিকিৎসায় রেমডিসিভির অনুমোদন করবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০৩, | ১৫:৩০:৩৪ |

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির অনুমোদন করতে যাচ্ছে।

শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, করোনা রোগীদের জরুরি চিকিৎসায় ‘খাদ্য ও ঔষধ প্রশাসন’ রেমডিসিভির অনুমোদন করেছে।

যদি তাই হয়, তাহলে রেমডিসিভিরই হবে জাপানে প্রথম স্বীকৃত ঔষধ যা করোনাভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে।

জাপানে যে কোন ঔষধের অনুমোদন প্রক্রিয়ায় অনেক সময় লেগে যায়৷ সেজন্য খুব দ্রুত যেন এটির অনুমোদন দেয়া যেতে পারে সে ব্যবস্থাও নিয়ে রাখা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় এর অনুমোদন দেয়া হবে।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মারাত্মক লক্ষণযুক্ত ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রেমডিসিভির শতকরা ৭০ ভাগ কার্যকর। কিন্তু এক চতুর্থাংশেরই কিডনি ও লিভারের জটিলতাসহ নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, আমেরিকান কোম্পানির ঔষধ রেমডিসিভির মূলত একটি সংক্রামক রোগ প্রতিরোধী ওষুধ। এটি ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।

সূত্রঃ জাপান টাইমস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..