✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোমাঞ্চকর লড়াইয়ে টটেনহ্যামকে হারিয়ে সুপার কাপ জিতল পিএসজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৪, | ০৫:১৬:১০ |

তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফির খুব কাছে ছিল টটেনহ্যাম হটস্পার। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে উয়েফা সুপার কাপ জয় থেকে কয়েক মিনিট দূরে ছিল তারা। কিন্তু শেষ দিকে ইউরোপা লিগ জয়ীদের জালে দুইবার বল জড়িয়ে টাইব্রেকারে ম্যাচ নেয় প্যারিসিয়ানরা। তারপর পেনাল্টি শট আউটে ৪-৩ গোলে জিতে এই বছর পঞ্চম ট্রফি ঘরে নিলো তারা। এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর প্রথম ফ্রেঞ্চ ক্লাব হিসেবে সুপার কাপে চ্যাম্পিয়ন হলো পিএসজি।

ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু বদলি নামা গনসালো রামোস ৯৪ মিনিটে সমতায় ফিরিয়ে ম্যাচের ভাগ্য বদলে দেন।

সেই গোলে ২-২ এ নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে যায়। ভিতিনহা গোলবারের পাশ দিয়ে বল মারলে পিএসজির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু টটেনহ্যামের প্রথম গোলদাতা মিকি ফন ডার ভেনের শট ঠেকিয়ে দেন পিএসজি কিপার লুকাস শেভালিয়ের।

মাথিস তেল টটেনহ্যামের হয়ে গোলবারের পাশ দিয়ে বল মারেন। স্নায়ুচাপ ধরে রেখে জয়সূচক পেনাল্টি নেন নুনো মেন্দেস।

এর আগে ৩৯তম মিনিটে টটেনহ্যামকে লিড এনে দেন ইতালির উদিনেতে ফন ডার ভেন। শেভালিয়ের হাফ টাইমের আগে জোয়াও পালহিনহার প্রচেষ্টা ফিরিয়ে দিলে স্লাইড করে জালে বল ঠেলে দেন তিনি। দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে ফ্রি কিক থেকে হেডিংয়ে ব্যবধান বাড়ান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

এরপর ম্যাচ জয়ের দিকেই এগোচ্ছিল টটেনহ্যাম। তবে ৮৫ মিনিটে ২০ গজ দূর থেকে চমৎকার স্ট্রাইকে টটেনহ্যামের সেই আশা ফিকে করে দেন লি কাং ইন। তারপর উসমান দেম্বেলের ক্রসে রামোসের গোলে ফেরায় সমতা।

এরপর টটেনহ্যাম শুট আউটেও ২-০ তে এগিয়ে ছিল। কিন্তু এরপরও পিএসজির কাছে হৃদয় ভাঙল তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..