✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাসপাতালে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৭, | ১১:৪৮:১৩ |

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিষয়টি সন্ধ্যায় তার ছেলে আনন্দ জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আনন্দ বলেন, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন বাবা। সোমবার তার হার্টের সমস্যা বেড়ে যায়। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে এপ্রিলের শুরুতে একই ধরনের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আনিসুজ্জামান। সে সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..