✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৩, | ১০:৫৬:৩৮ |

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের দশ মিনিটে রাহিম দিয়াজের গোলে লিড নেয় লস ব্লাঙ্কোস। ১৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

এরপর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এমবাপ্পের পায়ে ব্যবধান বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৮১ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রদ্রিগো। আর তাতেই দারুণ জয়ে প্রস্তুতি সারলো শাবি আলোনসোর দল।

আগামী ২০ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে রিয়াল মাদ্রিদ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..