সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

বিপিএল: উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য ইনিংস রাব্বির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩০, | ০৯:৩২:৩৯ |

মিরপুরের মাঠে রান ওঠে না, বিপিএলে এমন অভিযোগ নিয়মিত। প্রতি বছরই এই অভিযোগ শোনা যায়। তবে একাদশ বিপিএলের শুরুটা যেন ভিন্ন বার্তা দিলো। উদ্বোধনী ম্যাচে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ইয়াসির আলী রাব্বি। ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে ৯৪ রানের মারকুটে এক ইনিংসই খেলেছেন দুর্বার রাজশাহীর এই তারকা ব্যাটার।

ডানহাতি ব্যাটারের অনবদ্য ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ১৯৭ রানের বিশাল পুঁজি গড়েছে রাজশাহী। জয়ে বিপিএল শুরু করতে হলে চ্যাম্পিয়ন বরিশালকে নির্ধাারিত ২০ ওভারে করতে হবে ১৯৮ রান।

সোমবার (৩০ ডিসেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে ২৫ রানেই ২ উইকেট হারায় রাজশাহী। এরপরই নতুন করে বিপিএলে আসা দলটিকে বড় পুঁজি গড়ার ভিত গড়ে দেন এনামুক হক বিজয় ও ইয়াসির আলী। তৃতীয় উইকেটের জুটিতে ৮৭ বলে ১৪০ রান করেন তারা।

৫১ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন বিজয়। ৪ চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা। ইয়াসির থাকেন অপরাজিতই। তবে মাঠের মধ্যেই ৬ রানের জন্য সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ করতে দেখা গেছে এই ব্যাটারকে। ৯৪ রানের ইনিংস খেলার পথে ৭টি চার ও ৮টি ছক্কা হাঁকান তিনি। ইয়াসিরের সঙ্গে ৮ বলে ৯ রানে অপরাজিত ছিলেন রায়ান বার্ল।

এবারের বিপিএলে যাকে সবচেয়ে বড় তারকা মনে করা হয়, বরিশালের সেই শাহিন আফ্রিদি আজ পুরোপুরি হতাশ। ৪ ওভার বোলিং করে ৩৩ রান খরচা করলেও কোনো উইকেট পাননি তিনি। বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন কাইল মায়ার্স ও ১ উইকেট নেন ফাহিম আশরাফ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..