✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ১০, মোট ১২০ জনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২২, | ১৭:৪৭:২৩ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই বৈশ্বিক মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা বলেন, গত একদিনে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এতে সর্বমোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন।

তিনি বলেন, এ সময়ে তিন হাজার ৫২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরও কিছু নমুনা আমাদের ছিল। সব মিলিয়ে তিন হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার হার গতকালের চেয়ে ৪ দশমিক ১ শতাংশ বেশি।

গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ৯২ জন সুস্থ হয়েছেন বলেও জানান এ চিকিৎসক।

সুস্থ হওয়ার সংখ্যা কম কেন, এমন ধারণা প্রসঙ্গে নাসিমা সুলতানা বলেন, এ রোগে আক্রান্তদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ ও লক্ষণ নিয়েই তারা ১৪-১৫ দিন থাকেন, তার পর লক্ষণ কিংবা উপসর্গ কমতে শুরু করে।

অর্থাৎ আক্রান্ত হওয়ার পর একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ হতে মাসখানেক সময় লেগে যায়। তিনি জানান, একজন ব্যক্তিকে আমরা তখনই সম্পূর্ণ সুস্থ বলব, যখন তার পর পর দুটি পরীক্ষায় নেগেটিভ আসবে।

মৃত ১০ জনের বিবরণ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের এই পরিচালক বলেন, তাদের মধ্যে পুরুষ সাতজন, আর নারী তিনজন। আর মৃতদের সাতজন ঢাকার ভেতরে, বাকিরা বিভিন্ন এলাকার। ঢাকার বাইরে তিনজন হলেন ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের।

‘বয়সের বিশ্লেষণে তাদের মধ্যে ষাটোর্ধ্ব তিনজন, ৫১-৬০ বছর বয়সী দুজন, ৪১-৫০ বছরের তিনজন ও ২১-৩০ বছর বয়সী দুজন মারা গেছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..