✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-ইন্টার দুই ক্লাবেই শাস্তির ঝড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ১১:৫২:১৭ |

গত মৌসুমের প্রায় সব প্রতিযোগিতায় দারুণ ফর্মে ছিল বার্সেলোনা। যদিও লম্বা সময় দাপট দেখালেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রাপথ থামে সেমিফাইনালে। যেখানে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। যার শাস্তি হিসেবে এসেছে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে নিষেধাজ্ঞা এবং ২০ হাজার ইউরো জরিমানা।

কেবল তিনিই নন, একই কারণে সমপরিমাণ অর্থ জরিমানা ও নিষিদ্ধ হয়েছেন কাতালান ক্লাবটির সহকারী কোচ মার্কাস সর্গেরও। মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। সবমিলিয়ে দর্শকদের আচরণে স্প্যানিশ ক্লাবটিকে ৭৭৫০ ইউরো। শুক্রবার (৮ আগস্ট) উয়েফা গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির ঘোষণা দিয়।

একইসঙ্গে দুই তারকা লামিনে ইয়ামাল ও লেভান্ডফস্কি শাস্তি পেয়েছেন। অ‍্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী না মানায় তাদের দুজনকেই ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকার কিছু বেশি।

এদিকে, ইন্টার মিলানকেও জরিমানা করা হয়েছে। ইতালিয়ান এই ক্লাবের সমর্থকরা জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করায় ২২ হাজার ইউরো এবং আতশবাজি পোড়ানোয় আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে তাদের গুনতে হবে প্রায় সাড়ে ৪৭ লাখ টাকা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..