সর্বশেষ :
ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে ১২০০ কেজির 'লাল বাদশাকে' কিনলেই ফ্রি ৩০ কেজির 'সোহেলি' চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে রাষ্ট্রের সব জায়গায় পিছিয়ে পড়াদের অংশগ্রহণ অনিবার্য করতে হবে : তথ্যমন্ত্রী

নারী ক্রিকেটারদের বেতন ৫০ শতাংশ বাড়ালো পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৮, | ১১:০৭:০৪ |

পাকিস্তানি নারী ক্রিকেটারদের ৫০ শতাংশ বেতন বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব মিলিয়ে পিসিবির চুক্তিতে থাকা ২০ জন শীর্ষ ক্রিকেটার এই তালিকায় আছেন।

২০২৫-২৬ মৌসুমের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি। আগে থাকা এ, বি, সি, ডি ক্যাটাগরির সঙ্গে ইমার্জিং ক্রিকেটারদের রাখা হয়েছে ‘ই’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে সবশেষ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা দুজন তরুণীকে রাখা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের বেতন ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়েছে। যদিও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি।

নতুন এই চুক্তি কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..