✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চিকিৎসায় ভালো ফল দিচ্ছে রেমদেসিভির!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৭, | ১২:৫৬:৪৮ |

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর পরীক্ষামূলকভাবে রেমদেসিভির নামের একটি ওষুধ প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে; দ্রুতই সেরে উঠেছেন তারা।স্ট্যাট নিউজের বরাতে শুক্রবার এতথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপগর্স নিয়ে হাসপতালে ভর্তি হওয়া কিছু রোগীর করোনা ধরা পড়ে। পরে এমন কয়েকজনের ওপর ওই ওষুধ প্রয়োগ করে ক্লিনিক্যাল ট্রায়াল চালান যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক।

এক সপ্তাহেরর কম সময়ের চিকিৎসায় তারা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন গবেষণায় নেতৃত্ব দেওয়া শিকাগো বিশ্ববিদ্যালয়ের সংক্রাম রোগ বিশেষজ্ঞ ড. ক্যাথলিন মুলেন। এক ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের অধিকংশ রোগীই হাসপাতাল ছেড়েছেন; এটা সবচেয়ে ভালো সংবাদ।’

আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

গিলিয়াড সায়েন্সের উৎপাদন করা রেমদেসিভির ইবোলার ক্ষেত্রে ব্যবহার করেও কিছুটা ভালো ফল পাওয়া যায়। সার্স, মার্স এবং কোভিড-১৯ এর ক্ষেত্রেও এটি কার্যকরী বলে চিকিৎসকরা বলছেন। তবে পুরোপুরি কার্যকরী কিনা তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে এই ওষুধ করোনারোগীদের চিকিৎসায় কার্যকরী বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাবির্ক বিবেচনায় রেমদেসেভিরে করোনা থেকে মুক্তি মিলবে কিনা তা এখনও বলার সময় আসেনি বলে চিকিৎসকরা মনে করছেন।

এই মুহূর্তে একই সঙ্গে বেশ কয়েকটি হাসপাতালে এই ওষুধ ব্যবহার করে করোনা রোগীদের ওপর পরীক্ষা চালানো হচ্ছে।

বিশ্বজুড়ে প্রায় আড়াইহাজার রোগীর ওপর চালানো পরীক্ষায় সহায়তা করছে গিলিয়াড। এছাড়া আলাদাভাবে বিশ্বজুড়ে ১৬৯টি হাসপাতালে ১৬০০ রোগীর ওপর রেমদেসিভির প্রয়োগ করে দেখা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে এ্র ফল পাওয়া যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..