✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোহাম্মদপুরের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:১৮:৪৪ |

রাজধানীর মোহাম্মদপুরের দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মাহফুজুর রহমান শাওন (২৫), সেলিম (২৩), রনি (১৫), আমিনুল ইসলাম (৫২), সাজন (১৮), হৃদয় (১৮), নয়ন (১৮) ও রাজু (২৭)।

 

এসি মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২০ মে) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপির মামলায় তিনজন, মাদক মামলায় একজন, দ্রুত বিচার আইনে একজন, চুরির মামলায় একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..