✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সীমিত আকারে মাইলস্টোন খুলছে আজ, শুরুতে নেই পাঠদান কার্যক্রম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৭:১৩:২০ |

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে প্রথম দিন কোনো পাঠদান কার্যক্রম পরিচালিত হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেয়া হচ্ছে।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..