✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অ্যান্ড্রয়েডে স্টোরেজ বাড়াতে আর্কাইভিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১৬, | ০৬:৫৫:১৩ |

দামি ফোনগুলোতে মেমোরি থাকে ৬৪ থেকে ১২৮ গিগাবাইট। কিন্তু সবার পক্ষে এ পরিমাণ স্টোরেজসহ ফোন কেনা সম্ভব হয় না। ফলে ছবি তুলতে বা ভিডিও করতে গিয়ে বাধার সম্মুখীন হয় অনেক ব্যবহারকারী।

বারবার নোটিফিকেশনও আসে স্টোরেজ খালি করার। ফলে না চাইলেও বাধ্য হয়ে ডিলিট করতে হয় অনেক অ্যাপ। এ সমস্যার সমাধান আনতে যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় অ্যাপ আনইনস্টল করার দিন শেষ হয়ে আসছে। আর কয়েক মাস পরেই আর্কাইভিং অ্যাপ ফিচার চালু করতে যাচ্ছে তারা। এর মাধ্যমে কিছু অ্যাপের আকার ৬০ শতাংশ কমানো যাবে। অ্যাপের কিছু অংশ সাময়িকভাবে মুছে ফেলা যাবে, কিন্তু তথ্য হারানোর ভয় থাকবে না।

অ্যান্ড্রয়েড প্যাকেজ, যা আর্কাইভ এপিকে হিসাবে পরিচিত, সেখানে তথ্য জমা থাকবে। চাইলে যে কোনো সময় যথাস্থানে ফেরানো যাবে পুরোনো তথ্য। গুগল জানিয়েছে, ফিচারটি ব্যবহারের ফলে অ্যাপ আন-ইনস্টলের হার কমবে। ফলে ডেভেলপাররাও বেশ সুবিধা পাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..