✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় এডিসি রাকিবুল কারাগারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৯:২৮:১৭ |
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাকিবুল বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ডিআইজি (পার্বত্য জেলা) রাঙামাটি এপিবিএন এ সংযুক্ত রয়েছেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামি পক্ষে কোন আইনজীবী ছিল না। সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও তাকে এজলাসে ওঠানো হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রাকিবুল হাসান স্বপদে স্ব-প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে বিগত ফ্যাসিস্ট সরকারকে নানাভাবে সহযোগিতা করেছেন। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এর পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের লালবাগ শাখার উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নেতৃত্বে একটি দল বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকায় আনা হয়।

ওই আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তী সময়ে তার রিমান্ড আবেদন করা হবে। এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..