✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন এআই টুল ‘ক্যারিয়ার ড্রিমার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০১, | ০৫:৫৮:২৯ |

গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করেছে, যার নাম ‘ক্যারিয়ার ড্রিমার’। এটি চাকরিপ্রার্থীদের জন্য সহায়ক একটি টুল। এই টুলটি ব্যবহারকারীর অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ বিশ্লেষণ করে সঠিক চাকরি খুঁজতে সাহায্য করবে-এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্য মতে, ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীদের নিজস্ব দক্ষতা চিহ্নিত করতে এবং সেগুলোকে পেশাগত জীবনের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে। চাকরি বাজারের তথ্য বিশ্লেষণ করে পেশা গঠনেও সহায়তা করবে টুলটি। এমনকি সাক্ষাৎকারের প্রস্তুতি নিতেও ভূমিকা রাখবে।

জেমিনি প্রযুক্তি কাজে লাগিয়ে টুলটি চাকরিপ্রার্থীদের জন্য ভালো মানের কভার লেটার লিখে দেওয়ার পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি করে দেবে। তবে প্রচলিত চাকরি খোঁজার প্ল্যাটফর্ম যেমন লিংকডইন বা ইনডিডের মতো সরাসরি চাকরির বিজ্ঞাপনের লিংক দেখাবে না টুলটি। এটি ব্যবহারকারীদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে সম্ভাব্য চাকরির তালিকা দেখাবে।

ক্যারিয়ার ড্রিমার টুলটি ব্যবহারকারীর পেশাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি স্থানীয় চাকরির সন্ধান দেবে। ব্যবহারকারী যদি নতুন কোনো পেশার বিষয়ে বিস্তারিত জানতে চান তবে সে তথ্যও জানাবে। এরই মধ্যে টুলটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। তবে এটি অন্যান্য দেশে কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..