✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সেপ্টেম্বরেই করোনার প্রতিষেধক!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১২, | ১০:৩৬:০২ |

এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনা ভাইরাসের প্রতিষেধক। এমনটি জানিয়েছেন করোনার প্রতিষেধক তৈরি কাজে নিযুক্ত যুক্তরাজ্যের এক বিজ্ঞানী।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষেধক বিশেষজ্ঞ সারাহ গিলবার্ট নামের ওই বিজ্ঞানী শনিবার সংবাদমাধ্যম টাইমসকে জানান, আমি ৮০ শতাংশ নিশ্চিত যে এই প্রতিষেধক কাজ করবে এবং সেপ্টেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে।

বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের দাবি করেছেন, করোনার প্রতিষেধক তৈরি হতে এক থেকে দেড় বছর লাগতে পারে। এ নিয়ে সারাহ গিলবার্ট আরো বলেন, আমরা প্রতিনিয়তই নতুন তথ্য পাচ্ছি এবং সেগুলোকে বিশ্লেষণ করে দেখছি। তবে কয়েক মিলিয়ন প্রতিষেধক তৈরি করতে আমাদের সেপ্টেম্বরের পর আরো কয়েকমাস লাগবে। তবে সবকিছু ঠিক মতো চললে আমরা সেপ্টেম্বরেই প্রতিষেধক নিয়ে আসতে পারবো।

ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮০ হাজার ১৪ জন। মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৭ জন। জাকার্তা পোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..