✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: সিঙ্গাপুরে একদিনে ৪৭ বাংলাদেশি আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৮, | ১৭:১৮:৩৯ |

সিঙ্গাপুরে একদিনে ৪৭ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বাংলাদেশিরা বেশিরভাগই একই আবাসিক ভবনে থাকতেন। এ রকম তিন চারটি আবাসিক ভবন রয়েছে।

কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী দেশটিতে একদিনে আক্রান্তের সংখ্যা ১০৬।

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার। তারা কাজ করেন মূলত নির্মাণ শিল্পে।

খুবই কষ্টকর পরিবেশে দিন যাপন করেন তারা। গাদাগাদি করে ছোট ঘরে থাকেন, একই টয়লেট ব্যবহার করেন অনেকে। কোন কোন আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২ জন করে শ্রমিক।

বেশ কিছু ডরমেটরিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়েছে। সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে। কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশংকাজনক হারে ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর আসছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..