✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম মাদরাসা শিক্ষার্থী মো. জাকারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০২, | ০৪:৩৫:০৯ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ‘খ’ ইউনিটে প্রথম হয়েছেন বরিশালের দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র মো. জাকারিয়া। তার মোট নম্বর ১০০ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮০ দশমিক ৫০)।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

ফলাফলে দ্বিতীয় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী সামিয়া আক্তার। তার মোট নম্বর ৯৫ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৫ দশমিক ৫০)। ‘খ’ ইউনিটে তৃতীয় হয়েছেন রাজধানীর নটরডেম কলেজের ছাত্র মুহাম্মদ খালিদ হাসান। তার মোট নম্বর ৯৪ দশমিক ৭৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৪ দশমিক ৭৫)।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে খ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন ৪১ হাজার ৫২৪ জন, উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১২ জন (পাসের হার ১৬.৮৯ শতাংশ)। মোট ২ হাজার ৩৭৮ জন পরীক্ষার্থী ‘খ’ ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ,  খ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ প্রমুখ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..