✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিরপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১৪:১৬:২০ |

রাজধানীর মিরপুরে মো. মাহমুদুল ইসলাম নামে ব্যবসায়ীকে গুলি করে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

আহত মো. মাহমুদুল ইসলাম (৫৫) মানি এক্সচেঞ্জের মালিক। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনের বাসিন্দা। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

আহত মাহমুদুল ইসলাম জানান, তার বর্তমান বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত পথ রোধ করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদেরকে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতারে পরে পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এ ঘটনায় সম্পৃক্তদের শনাক্তে চেষ্টা চলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..