✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৪:০৫:০৬ |সচিবালয়ে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১০টার দিকে দেখা যায়, সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন রয়েছে। এ ছাড়া সচিবালয়ের সামনে বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারছেন না।
এর আগে, সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এমন অবস্থায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, দাবি আদায়ে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। মঙ্গলবার আবার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ ছাড়া এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||