✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পৃথিবীতে ফিরে আসছে নাসার পুরনো স্যাটেলাইট

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-২১, | ১১:১২:৩৩ |

২১ বছর পর পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে নাসার পাঠানো স্যাটেলাইট ‘রিউভেন রামাটি হাই এনার্জি সোলার স্পেকট্রোস্কোপিক ইমেজার (আএইচইএসএসআই)।’ এটি ১১ বছরের সোলার সাইকেল সম্পূর্ণ করেছে।

২০০২ সালে সৌর ঝড় এবং করোনাল মাস ইজেকশনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পৃথিবীর নিম্ন কক্ষপথে এই স্যাটেলাইটটিকে বসানো হয়। সূর্য থেকে সৌর রশ্মির বিকরণের তীব্রতা কতটা শক্তিশালী তা বোঝার জন্যই এই স্যাটেলাইটটিকে পাঠানো হয়েছিল। কিন্তু ২০১৮ সালে আচমকাই নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই স্যাটেলাইটটির। এরপরই স্যাটেলাইটটিকে ধ্বংসের সিদ্ধান্ত নেয় স্পেস এজেন্সি।

এ সপ্তাহের শুরুতে নাসা অবশ্য জানিয়েছিল, তাদের ৩০০ কেজি ওজনের একট পুরনো স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর বুকে বুধবার ফিরে আসবে। এটি ২০০২ সালে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছিল। যদিও নাসার তরফ থেকে বলা হয়েছে এটি পৃথিবীর কোনো ক্ষতি করবে না। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই স্পেসক্র্যাফটটি অতিরিক্ত তাপে ধ্বংস হয়ে যাবে। কিছু অংশ হয়তো পৃথিবীতে ঢুকতে পারে।

সূত্র : জি ২৪ ঘণ্টা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..