✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৪, | ১০:৫৩:১৫ |

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৪০ রান এনে দেন লিটন-নাঈম। এরপর বিদায় নেন ১৬ বলে ১৬ রান করা লিটন। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান, ফিরে গেছেন ৭ বলে ১০ রান করে।

৫৬ রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেন নাঈম ও মুশফিক। দুজনই তুলে নেন ফিফটি। নাঈম শেখ ৫২ বলে ৬২ রান করে সাজঘরে ফিরেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।

অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..