✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সরাসরি আর বাড়ছে না ক্লাসের দিন বা সংখ্যা: শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৩, | ১০:৪১:৩২ |

করোনা মহামারির মধ্যে সরাসরি ক্লাসের দিন বা সংখ্যা আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লীবিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাবর্ষ শেষের পথে। তাই এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

‘তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লীবিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন পাটওয়ারী, মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..