✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৩, | ১২:৪৬:১৭ |

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৭ মিনিট পর্যন্ত বিশ্বজুড়ে এই রোগে মারা গেছেন ৫০ হাজার ২৩০ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮১ হাজার ২২১ জন।

জন হপকিন্স অনুসারে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।

ইতালির পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেনে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।

প্রতিবেশী দেশ ফ্রান্সে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি। প্রাথমিক পর্যায়ে কিছুটা স্তিমিত থাকলেও ইউরোপের অন্যান্য দেশেও সাম্প্রতিক দিনগুলোয় সংক্রমণের হার তীব্র গতিতে বাড়ছে। জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় এক হাজার।

এদিকে, সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। জন হপকিন্স অনুসারে, এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৫ হাজার ৩১৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস অনুসারে, বিগত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৬৮১ জনের বেশি। এই সময়ে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। বৃটেনে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, মারা গেছেন মোট ২ হাজার ৯২৬ জন। আক্রান্ত হয়েছে ৩৪ হাজারের বেশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..