✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ ছাড়লেন জাপানের ৩২৭ নাগরিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:০৮:৩৬ |

করোনা পরিস্থিতির অবণতির আশঙ্কায় বাংলাদেশে অবস্থানকারী ৩২৭ জাপানি নাগরিক বৃহস্পতিবার সকালে ঢাকা ছেড়ে গেছেন। জাপান সরকারের ভাড়া করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে (স্পেশাল ফ্লাইটে) সকাল সোয়া ১০টার দিকে তারা নারিতা বিমানবন্দরের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

তিনি জানান, ঢাকা ছেড়ে যাওয়া ৩২৭ জাপানি নাগরিকের মধ্যে একটি শিশুও রয়েছে।

গত সোমবার এক বিশেষ ফ্লাইটে ২৬৯ নাগরিককে ঢাকা থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ওই ফ্লাইটে ছিলেন ঢাকায় কর্মরত বেশ ক’জন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়া মার্কিন নাগরিকগণ।

তাদের বহনে কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ভাড়া করেছিল ট্রাম্প প্রশাসন। আগের ফ্লাইট ধরতে না পারা কিছু যাত্রী এবং আমেরিকান ফিরতে দূতাবাসে নতুন আবেদনকারীদের জন্য দ্বিতীয় স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তিন দিনের মধ্যে ফ্লাইটটি ঢাকা আসছে বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২৫ ও ২৬শে মার্চ ভুটান ও মালয়েশিয়া পৃথক ৩টি স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের ঢাকা থেকে সরিয়ে নেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..