✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এমডব্লিউসি ২০২৩-এ টেক জায়ান্ট হুয়াওয়ে’র চার পুরস্কার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-০৯, | ১১:০৬:০৬ |

বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক উদ্ভাবন নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে হুয়াওয়ে; যার ধারাবাহিকতায়, বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৩-এ সম্মানজনক চারটি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে এমডব্লিউসিতে গ্লোমোর ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’, ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ এবং ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার অর্জন করেছে।

উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সিনারিও-ভিত্তিক নেটওয়ার্ক সমাধানে হুয়াওয়ের কাজের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়েকে এ পুরস্কার দেওয়া হয়।

অন্যদিকে, জিএসএমএ’র ফাইভজি হাবের সঙ্গে গ্লোমো’র ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’ পুরস্কার অর্জন করে হুয়াওয়ে, মিডিয়া ও চায়না মোবাইল। সম্পূর্ণরূপে ফাইভজি দ্বারা সংযুক্ত খাত সংশ্লিষ্ট সবচেয়ে বড় প্রকল্পের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়।

হুয়াওয়ে এর এফডিডি বিমফর্মিং সিরিজের জন্য জিএসএমএ গ্লোমো ‘বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ পুরস্কার অর্জন করে।

এ অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী মানসম্পন্ন আলট্রা-ওয়াইডব্যান্ড, প্রিসাইস মাল্টি-অ্যান্টেনা বিমফর্মিং ও গ্রিন ডেভেলপমেন্টে হুয়াওয়ের প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ।

এছাড়া নিজেদের উদ্ভাবনী পণ্যের মাধ্যমে আরও কার্যকরী ফাইভজি নেটওয়ার্ক নির্মাণের মাধ্যমে ম্যাসিভ-এমআইএমও (মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট)-এ যুগান্তকারী পরিবর্তন আনতে ভূমিকা রাখার জন্য স্বীকৃতিসরূপ হুয়াওয়ের মেটাএএইউ সিরিজের জন্য প্রতিষ্ঠানটিকে জিএসএমএ’র গ্লোমো’র ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, স্পেনের বার্সেলোনায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে এমডব্লিউসি বার্সেলোনা ২০২৩, যা শেষ হচ্ছে। কানেক্টিভিটি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এমডব্লিউসি।
এ আয়োজনে বৈশ্বিক বিভিন্ন অপারেটর, বিশেষজ্ঞ ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে হুয়াওয়ে এর পণ্য প্রদর্শনের পাশাপাশি কানেক্টিভিটির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..